নিজস্ব প্রতিবেদক, রংপুর:
জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর মেয়ে, কারমাইকেল কলেজের শিক্ষার্থী আগামী চক্রবর্তীসহ পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক ন্যায়বিচারের দাবিতে রংপুরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ ‘কারমাইকেল কলেজ পরিবার’-এর আয়োজনে নগরীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কারমাইকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা অবিলম্বে পৈশাচিক এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।