মোঃ শহিদুল ইসলাম, রংপুর:
রংপুরের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন, রংপুর।
সভায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ইসরাত জাহান জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং রংপুরের সমসাময়িক বিভিন্ন প্রয়োজনীয় ইস্যু তুলে ধরে বক্তব্য রাখেন।