– মাহাবুব রহমান বিপ্লব
দেশের আজ অধিকাংশ নামী শিক্ষাপ্রতিষ্ঠানে
কতিপয় শিক্ষক নামের গুরু মজেছে মাদকের টানে।
জড়িয়ে পড়ছে মরণ নেশার ওই ভয়াবহ থাবায়
তাদের দেখে ছাত্র সমাজ কোন আলো আর ভাবায়?
শিক্ষাগুরুই পথ হারালে, ছাত্র কী আর শিখবে
বিবেকহীনের পাঠশালাতে শিক্ষা কি আর টিকবে?
শুধু তো ওই শিক্ষক সমাজকে দেবো না কো দোষ ভাই
খুঁজলে দেখা যাবে যে আজ মাদকের শেষ নাই।
সব পেশাতেই ঢুকে পড়েছে এই ভয়াবহ কালো বিষ
কে করবে কারে বারণ বলো, চারদিকে শুধু মাদকের বীচ!
পুলিশ থেকে সাংবাদিক, নেতা থেকে এমপি-মন্ত্রী
অন্যায় আর মাদক চক্রে ঘুরছে সমাজ-যন্ত্রী।
সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভালো মেডিকেল অফিসার
মাদকের এই করাল গ্রাসে সবাই আজ তো অসার।
কেউ বা নিজে নেশায় বুঁদ, কেউ বা গডফাদার
বলতে গেলে উল্টো তোমায় বানাবে অপরাধী ছার!
সবাই জানে, সবাই বোঝে, দেখছে সবই চোখ
তবুও কেন থমকে আছে এই দমনের উদযোগ?
অপকর্ম ঢাকতে তারা নিজের ঘরের কোণে
চুনোপুঁটিদের ধরে আনে শুধু লোক দেখানোর মনে।
দেশ বাঁচাতে হলে আজ, রুখতে হবে এই ভুল
শিক্ষিত সমাজ থেকে আগে মাদক করতে হবে নির্মূল!