নিজস্ব প্রতিবেদক, রংপুর:
কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর যুবদল। এর অংশ হিসেবে তাজহাট মেট্রোপলিটন থানা যুবদলের উদ্যোগে পার্ক মোড় শহীদ আবু সাঈদ চত্বরে একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব মোঃখ আতিকুল ইসলাম লেলিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মাদ জহির আলম নয়ন।
এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তাজহাট থানা যুবদলের আহবায়ক আবু তাহের ও সদস্য সচিব রফিকুল ইসলাম দুলাল, যুগ্ম-আহবায়কবৃন্দের মধ্যে বাপ্পি, শাওন, সহিদুল, কামরুল, ওসমান, লাবু ও রকি ১৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নরম আক্তার ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ ২৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিন্টু ও সাধারণ সম্পাদক মিলন ৩১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিন্ত ও সাধারণ সম্পাদক সুজন ৩২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ ও সাধারণ সম্পাদক ইনসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে যুবদলের এমন জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।