মোঃ আসাদুজ্জামান টিটু, রংপুর:
রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. ফেরদৌস হাসান দুখু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে (আনুমানিক রাত ১২:৩০ মিনিটে) গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার একটি টহল দল বালাবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ফেরদৌস হাসান দুখুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফেরদৌস হাসান দুখু রংপুর সদর উপজেলার ৫ নম্বর খালেয়া ইউনিয়নের লালচাঁদপুর সাধুপাড়া গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে।
ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানায়, আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মাদকের বিরুদ্ধে তারাগঞ্জ থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।