'এক্সিলেন্স ফর হিউম্যানিটি' এই স্লোগানকে সামনে রেখে রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুল-এর আয়োজনে ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মাহিগঞ্জের জি এল রায় রোড, পশ্চিম খাসবাগের স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলের পরিচালক জনাব মো: শামসুল হুদা মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক প্রতিনিধি ও ম্যানেজিং কমিটির সদস্য জনাব মো: মশিয়ার রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মো: আব্দুর রহিম অন্তর এবং মোছাঃ দোলা আক্তার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ ডায়না আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশ ও পড়াশোনায় আরও উৎসাহী করে তুলতে নিয়মিত এমন মূল্যায়ন ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষাউপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের উল্লাস এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।