মোঃ শহিদুল ইসলাম, রংপুর:
দেশের চলমান স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও চক্রান্তের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রংপুরের মিঠাপুকুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. মমতাজ বেগম রানীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।
কর্মসূচির শুরুতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশের উন্নয়ন, শান্তি ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার পক্ষে নানা ইতিবাচক স্লোগান দেন। তাদের প্রধান ব্যানারে প্রতিফলিত হয় দেশের প্রতি দায়িত্বশীলতা ও শান্তির স্লোগান পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল
মিছিলটিতে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নিয়ে এক সুদৃঢ় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী দেশের এই ক্রান্তিলগ্নে একটি গঠনমূলক ও ঐক্যবদ্ধ সমাজের ওপর জোর দেন। তিনি বলেন,
একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের শান্তি ও দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণ কোনোভাবেই বরদাশত করবে না।
তিনি আরও আহ্বান জানান, দেশের এই অগ্রযাত্রায় মহিলা দলসহ দলের সকল স্তরের নেতাকর্মীদের সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের মৌলিক অধিকার, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বিএনপি এবং এর অঙ্গসংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
সমাবেশ থেকে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের জনগণকে শান্তি বজায় রাখা এবং যেকোনো ধরনের উসকানি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। স্থানীয় বিএনপি ও মহিলা দলের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।