মোঃ আসাদুজ্জামান টিটু, রংপুর:
ইসলামিক ফাউন্ডেশন রংপুর মহানগর ও রংপুর সদর উপজেলার যৌথ উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ হোমায়রা আক্তার ও মোঃ আনোয়ার হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মোঃ জিয়াউর রহমান, ফিল্ড সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম ও মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও রংপুর সদর উপজেলার মডেল কেয়ারটেকার মোঃ ফজলুল বাড়িসহ সাধারণ কেয়ারটেকার এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেন।
সভায় প্রধান আলোচ্য বিষয়গুলো নিম্নরূপ ছিল:
শিক্ষা কার্যক্রমের অগ্রগতি: মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা ও মানোন্নয়ন।পাঠদান পরিচালনা: শিক্ষার্থীদের সঠিক পন্থায় পাঠদান ও নৈতিক শিক্ষা প্রদানে শিক্ষকদের করণীয় দিকনির্দেশনা।
দ্বীনি দাওয়াত ও মাঠপর্যায়: দ্বীনি দাওয়াত প্রচার এবং ফিল্ড পর্যায়ের সকল কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার সিদ্ধান্ত।
উন্নয়নমূলক পরিকল্পনা: ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান।
সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।