সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে রংপুরে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে ‘অক্টোবর সার্ভিস ফোর্টনাইট ২০২৬’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়কে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিতে লায়ন্স ক্লাবের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুজ্জামান শামু। এছাড়া সভাপতিত্ব করেন লায়ন ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট এলএন. মনজিল মুরাদ লোভেলু এমজেএফ।
আয়োজকরা জানান, অক্টোবর মাসজুড়ে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এই ‘সার্ভিস ফোর্টনাইট’ পালন করা হবে। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।