রবিন চৌধুরী রাসেল, রংপুর:
রংপুর মহানগরীর ১৫ নং ওয়ার্ডে দর্শনা স্পোর্টিং ক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টায় লাল ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম কিবরিয়া বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা স্পোর্টিং ক্লাব অত্যন্ত সুনামের সাথে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মাদকবিরোধী আন্দোলন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, সামাজিক বনায়ন এবং খেলাধুলাসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজে ক্লাবটির অনন্য অবদান রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের:
এ সময় এলাকার বিশিষ্ট সুধীজন এবং ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।