আসাদুজ্জামান টিটু, রংপুর:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন 'জাতীয় যুবশক্তি'-র রংপুর জেলা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন রংপুর সদর উপজেলার ১ নম্বর মমিনপুর ইউনিয়নের কৃতি সন্তান লিমন মিয়া।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রাকিবুল হাসান তৌফিক এবং সদস্য সচিব হয়েছেন ইঞ্জি. মো: মুরশিদ আলম।
নবগঠিত এই কমিটির মাধ্যমে রংপুরে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা।