আসাদুজ্জামান টিটু, রংপুর:
রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খলেয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর সদর উপজেলা ছাত্রদলের জনপ্রিয় ছাত্রনেতা মো. মিলন মিয়ার একক উদ্যোগ ও পরিচালনায় এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে ছাত্রনেতা মো. মিলন মিয়া মরহুমের বর্ণাঢ্য ও আদর্শ জীবন তুলে ধরে বলেন, “আনিছুর রহমান লাকু ছিলেন একজন সৎ, নির্ভীক ও নিঃস্বার্থ জননেতা।”
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহ এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারিফুল ইসলাম এবং খলেয়া ইউনিয়নের ছাত্রনেতা মো. রহমতুল্লাহ, তাওহীদ হাসান ও শামিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে মো. মিলন মিয়ার পরিচালনায় মরহুম আনিছুর রহমান লাকুর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।