নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আজ ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার) রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত হয়েছে রংপুর জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন (রেজিং নং- রং-৫৮)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬। সকাল থেকেই নির্ধারিত কেন্দ্র প্রাঙ্গণে সাধারণ শ্রমিকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নির্বাচনে সাধারণ ভোটার ও শ্রমিকরা অত্যন্ত শৃংখলা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তাদের সুচিন্তিত ভোটাধিকার প্রয়োগ করছেন। পোস্টার, ব্যানার এবং প্রার্থীদের বিভিন্ন প্রতীক সংবলিত প্রচারণায় পুরো প্রাঙ্গণ একটি উৎসবের নগরীতে পরিণত হয়।
নির্বাচন কার্যক্রম পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুল খালেক।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল খালেক জানান, "শ্রমিক ভাইদের অধিকার প্রতিষ্ঠা ও পারস্পরিক সেতুবন্ধন সুদৃঢ় করতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে এবং ভোটাররা নিজেদের পছন্দমতো প্রার্থী নির্বাচন করতে পারছেন।"
সাধারণ শ্রমিকেরা আশা প্রকাশ করেন যে, নতুন নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে শ্রমিক সমাজের কল্যাণ, ন্যায্য দাবি আদায় এবং পেশাগত মান উন্নয়নে সংগঠনটি আরও এক ধাপ এগিয়ে যাবে।