রবিন চৌধুরী রাসেল, রংপুর:
রংপুর নগরীর দর্শনা স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় জমকালো আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রবীণ-নবীন সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় দর্শনা স্কুল ও কলেজ মাঠে ক্লাবের নবীন ও প্রবীণ সদস্যদের এক ছাদের নিচে এনে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দর্শনা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম লিখন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান বিপুসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নবীন ও প্রবীণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অতিথি ও সুধীজন হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, 'বাংলার চোখ'-এর চেয়ারম্যান হাজী তানভীর হোসেন আশরাফী, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি, সূত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন পলাশ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল ইসলাম বাদল।
প্রীতি ফুটবল ম্যাচ ও পুনর্মিলনী ঘিরে পুরো দর্শনা স্কুল ও কলেজ প্রাঙ্গণে ক্লাব সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।