নিজস্ব প্রতিবেদক, রংপুর:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জাতীয় যুব দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, রংপুরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়।
আজ সকালে জেলা প্রশাসনের কার্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ব্যানার ও ফেস্টুন হাতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, তরুণ উদ্যোক্তা, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় আয়োজকরা জানান, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়েই এ বছর জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে। র্যালি শেষে যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করা হয়।