শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগাছায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের হামলা ও হুমকির অভিযোগ ​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা

ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৪: বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর ক্ষমতাবলে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এবং এই সংগঠনকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ১৫ বছরে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, গণরুমে নির্যাতন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, ধর্ষণ, যৌন নিপীড়ন, এবং টেন্ডারবাজি সহ নানা অপরাধে সংগঠনের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। সরকার দাবি করেছে যে, গণমাধ্যমে এসব অপরাধের যথাযথ প্রমাণ উপস্থাপিত হয়েছে এবং আদালতেও কিছু ক্ষেত্রে এসব অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে।

সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫ জুলাই ২০২৪ থেকে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর সশস্ত্র আক্রমণ এবং তাদের হত্যা করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ছাত্রলীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এসব কারণেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার একদিন আগে জারি করা হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews