সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআরের বিশেষ নজরদারি: উৎসে কর যাচাইয়ে কর কর্মকর্তাদের তল্লাশিতে মিলবে ব্যাপক ক্ষমতা গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দায়িত্ব অবহেলা: বেলা পৌনে ১২টায়ও অনুপস্থিত রিপন চন্দ্র বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সাংবাদিকতায় নতুন গতিশীলতার প্রত্যাশা গাইবান্ধা শহর রক্ষা বাঁধে ৩১ স্থানে ভাঙন ও গর্ত: আতঙ্কে পৌরবাসী মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদ করায় যুবককে হত্যার চেষ্টা: রড দিয়ে পিটিয়ে হাড় ভাঙল মাদক কারবারিরা লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের প্রতিবাদে রংপুরে আমরণ অনশন রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত ‘জুলাই শহিদ দিবস’ স্বর্ণশিল্পকে শক্তিশালী শিল্পখাত হিসেবে গড়ার অঙ্গীকার বাজুস প্রেসিডেন্টের বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৭, ত্রাণ তৎপরতা জোরদার পীরগঞ্জ খাদ্য গুদামে ৮৩৬৬ টন চালসহ ধান-গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

রাজধানীতে বড় সমাবেশ করবে জামায়াত

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

– রিপোর্টিং ডেস্ক : ২১ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় জামায়াত ডিএমপির কাছে আবেদন

স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জোয়ারে পতনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকেই রাজপথে একের পর এক জনসভা করছে বিভিন্ন বিরোধী দল। এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আওয়ামী শাসনের দীর্ঘ সময়জুড়ে ব্যাপক দমন-পীড়নের শিকার হওয়া এই দলটি এবার ঘুরে দাঁড়াতে চায় বলেই জানাচ্ছেন নেতৃত্বে থাকা ব্যক্তিরা। এরই অংশ হিসেবে আগামী ২১ জুন বিকেল ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে দলটি।

শনিবার (৩১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, “প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতির জন্য আমরা আবেদন করেছি। জনসভায় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং সমমনা দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।”

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর রাজধানীতে ধারাবাহিকভাবে সমাবেশ করছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল। তবে জামায়াত এখনো পর্যন্ত কোনো বড় ধরনের জনসমাবেশ করেনি।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়ে মুক্তি পান জামায়াতের সিনিয়র নেতা এ টি এম আজহারুল ইসলাম। তার মুক্তির পরপরই শাহবাগ মোড়ে তাৎক্ষণিকভাবে সংবর্ধনা অনুষ্ঠান করে দলটি, যা জনমনে ব্যাপক সাড়া ফেলে।

২১ জুনের জনসভাকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। এখন শুধু ডিএমপির অনুমতির অপেক্ষা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews