মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

নজিরের হাট প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ‘বাংলার চোখ’

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩২২ বার পড়া হয়েছে
Oplus_16908288

এনামুল হক সুজন, রংপুর:

রংপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো তানবীর ওয়েলফেয়ার প্রেজেন্টেড ক্রিকেট টুর্নামেন্ট ‘নজিরের হাট প্রিমিয়ার লিগ (NPL)-২০২৬’। টুর্নামেন্টের ফাইনাল খেলায় গৌরব, সাফল্য ও অর্জনের এক অনন্য অধ্যায় রচনা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’।

​আজ শুক্রবার (৫ জুন) এক জমজমাট ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজিরের হাট প্রিমিয়ার লিগের সমাপনী অনুষ্ঠানে ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুরো টুর্নামেন্ট জুড়েই দলটির খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও ক্রীড়াশৈলী দর্শকদের মুগ্ধ করেছে।” এই অসাধারণ ও ঐতিহাসিক সাফল্যের পর ‘বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ার’ ফাউন্ডেশনের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, অক্লান্ত পরিশ্রমী সমর্থক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

​সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, “এই জয় কেবল একটি ট্রফি জয় নয়, এটি আমাদের একতা ও পরিশ্রমের ফসল। ভবিষ্যতেও বাংলার চোখের এই বিজয়ের ধারা এবং সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”

​খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews