মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

গাইবান্ধায় মন্দিরে হামলার হুমকি: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গভীর উদ্বেগ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার জন্য মহলবিশেষের অব্যাহত সাম্প্রদায়িক হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

​রবিবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানবাধিকার সংগঠনটি এই উদ্বেগ প্রকাশ করে এবং সাম্প্রদায়িক উস্কানিদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

​বিবৃতিতে সংগঠনটি জানায়, রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিসম্বলিত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এর ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ সারা দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী চরম শঙ্কা ও সন্ত্রস্ত অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

​ঐক্য পরিষদ স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার স্বার্থে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি জোর আবেদন জানিয়েছে।

​বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী এই রাধাগোবিন্দ মন্দিরে শুধু দেবদেবীর বিগ্রহই নয়, বরং সেখানে একটি বৃদ্ধাশ্রম, চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। এছাড়া দীর্ঘদিন ধরে মন্দিরটির নানা উন্নয়নমূলক কার্যক্রমও চলমান রয়েছে। এমন একটি জনহিতকর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এই উস্কানিদাতাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা না নিলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews