মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

বিজিবির বাধায় ‘পুশ ইন’ ব্যর্থ, ৪৮ ঘণ্টা পর ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিল বিএসএফ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় টানা প্রায় ৪৮ ঘণ্টা খোলা আকাশের নিচে আটকে থাকার পর, অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার (৭ জুন) গভীর রাতে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

​আজ সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ওই ১১ জনকে বাংলাদেশে পুশ ইনের (অনুপ্রবেশ) চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্ত পাহারা ও নজরদারিতে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বিজিবির বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হয়।

​শূন্যরেখায় আটকে পড়া দলটিতে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু ছিল। তীব্র গরম, খোলা আকাশ, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে টানা দুই দিন সেখানে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে দলে একজন অন্তঃসত্ত্বা নারী এবং শিশু থাকায় মানবিক সংকট আরও প্রকট হয়ে ওঠে। তীব্র রোদ আর রাতের অন্ধকারে শিশুদের কান্নায় সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​অবশেষে দীর্ঘ অনিশ্চয়তা শেষে গতকাল দিবাগত রাত ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ওই ১১ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এর ফলে বর্তমানে সীমান্ত এলাকার শূন্যরেখায় আর কেউ অবস্থান করছেন না।

​দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews