মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

রংপুরে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন: ক্লাস বর্জনের আলটিমেটাম

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

রংপুর প্রতিনিধি: মাসিক ভাতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ সোমবার (৮ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রংপুর মেডিকেল কলেজের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনরাত রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে গেলেও বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির বাজারে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা অত্যন্ত অপ্রতুল। আর্থিক সংকট কাটাতে তারা ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা এবং এফসিপিএস ট্রেইনিদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার জোর দাবি জানান।

​বক্তারা আরও বলেন, প্রায়শই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা কর্মক্ষেত্রে হামলা ও হয়রানির শিকার হন। তাই অনতিবিলম্বে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

​কর্মসূচিতে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রমেকের সভাপতি ডা. সাদমান মির মিরাজ, সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার, এবং কোষাধ্যক্ষ আবু বক্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মির মিরাজ বলেন, “রংপুর বিভাগের আট জেলার রোগীরা এই হাসপাতালে সেবা নিতে আসেন। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা জরুরি সেবা চালু রেখেছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও জানান, ঢাকায় ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের ফলাফল ইতিবাচক না হলে এবং ৬ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামীকাল মঙ্গলবার থেকে মেডিকেল কলেজের ৫১তম থেকে ৫৫তম ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করবেন।

​এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির মধ্যেও হাসপাতালের নিয়মিত চিকিৎসকদের সমন্বয়ে বিকল্প উপায়ে চিকিৎসাসেবা স্বাভাবিক রাখা হয়েছে। ইন্টার্নদের দেওয়া স্মারকলিপিটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে এবং দ্রুতই এ সমস্যার একটি ইতিবাচক সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews