মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

মিঠাপুকুরে প্রতিবন্ধীর জমি দখলচেষ্টা ও বাড়িঘরে হামলা: নারীসহ আহত ৫, থানায় অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জবরদখল ও পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে অতর্কিত হামলা, মারপিট, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। গত ২ জুন (২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায় উপজেলার ০৮ নং চেংমারী ইউনিয়নের গিলাঝুকি (নয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ আফরিনা আক্তার (২৮) বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গিলাঝুকি গ্রামের প্রতিবন্ধী মোঃ আমজাদ হোসেনের পৈত্রিক ও স্থাবর সম্পত্তি (১৮ শতক জমি) দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ আমছার আলী (৫০) ও মোঃ আশিকুর রহমান (৪৪) সহ বেশ কয়েকজন জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। গত ঈদুল ফিতরের ছুটিতে আমজাদ হোসেনের মেয়ে আফরিনা আক্তার ও জামাতা মোঃ দুলাল মিয়া ঢাকা থেকে বাড়িতে আসেন। ঘটনার দিন প্রতিবন্ধী বাবা তাদের সাথে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত প্রকাশ করলে তা নিয়ে আলোচনার সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে।

​হামলাকারীরা আফরিনা আক্তার ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে ঘরের ভেতর ঢুকে হামলা চালায়। ১নং আসামি মোঃ আমছার আলী লোহার রড দিয়ে আফরিনা আক্তারের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। ২নং আসামি মোঃ আশিকুর রহমান তাকে লাথি মেরে ফেলে দেয় এবং অন্য আসামিরা এলোপাতাড়ি মারপিট করে।

​আফরিনাকে বাঁচাতে এগিয়ে এলে তার নানী মোছাঃ হামিদা খাতুন (৬২), মা মোছাঃ আনোয়ারী বেগম (৪০) এবং মামী রুবিনা খাতুন (৩৭)-কে শ্লীলতাহানি ও এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা-ফোলা জখম করা হয়। চিৎকার শুনে প্রতিবেশী মোঃ আনারুল ইসলাম (৪৫) ও মোঃ গোলাম মোস্তফা (২৫) এগিয়ে এলে তাদেরও মারপিট করা হয়।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ভুক্তভোগীদের ঘরের ভেতর আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় এবং সারারাত জিম্মি করে রাখে। এই সুযোগে প্রতিবন্ধী মোঃ আমজাদ হোসেনকে একা পেয়ে তাকেও মারপিট করে জখম করা হয় এবং ঘর থেকে ৩টি মোবাইল ফোন, নগদ ৩৯,৬০০ টাকা সহ মূল্যবান কাগজপত্র ও সামগ্রী লুটপাট করা হয়। পরবর্তীতে ৩ জুন ভোর ৪:১০ মিনিটের দিকে কৌশলে ঘর থেকে পালিয়ে তারা রসুলপুর গ্রামে নানার বাড়িতে আশ্রয় নেন এবং স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

​পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের নিকট জানমালের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​এই বিষয়ে মিঠাপুকুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews