মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

মিঠাপুকুরে চাকা বিস্ফোরণে বাস পিলারে, নারী নিহত: আহত অন্তত ২০

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ দমদমা ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত বাসের চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে ধাক্কা লেগেছে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

​গত (১০ জুন) রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকার দমদমা ব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই সামনের একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি পিলারে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় বাসটির একাংশ দুমড়েমুচড়ে যায়।

​দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​হাইওয়ে পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews