মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

​মিঠাপুকুরে বাল্যবিয়ে ও মাদক নির্মূলে ইউএনও’র উপস্থিতিতে উঠান বৈঠক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন এবং মাদক নির্মূলে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জুন (বুধবার) বিকেলে ইউনিয়নের একটি গ্রামে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

​উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব পারভেজ আহমেদ।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পারভেজ আহমেদ বলেন, “বাল্যবিয়ে এবং মাদক সমাজকে ধংসের মুখে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে নারী নির্যাতন ও যৌতুক প্রথাকে কঠোর হস্তে দমন করতে হবে। গ্রামীণ পর্যায়ে মা ও বোনদের সচেতনতাই পারে এসব সামাজিক ব্যাধি দূর করতে।” তিনি যেকোনো বাল্যবিয়ে বা মাদকের তথ্য তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

​উক্ত সচেতনতামূলক উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকার সাধারণ নারী ও মায়েরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নারীরা সমাজ থেকে এসব অপরাধ দূর করতে প্রশাসনের পাশে থেকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews