মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

রংপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এসসিও ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ​১০ জুন ২০২৬, বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

​রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও স্থানীয় সরকার বিভাগের সক্রিয় সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) জনাব মোছাঃ রোকসানা বেগম।

সভার মূল উদ্দেশ্য: তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজে এবং স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যকারিতা আরও গতিশীল করা এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাজের অগ্রগতি মূল্যায়ন করা।

​সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, গ্রাম আদালত প্রকল্পের প্রতিনিধি এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তির হার বাড়ানো এবং গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews