মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

রংপুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল ও প্রিপ্রেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
Oplus_16908288

রংপুর প্রতিনিধি:

রংপুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত (ভুতুড়ে) বিল প্রত্যাহার, প্রিপ্রেইড মিটার বাতিল এবং গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪:৩০ মিনিটে নগরীর মডার্ন মোড় এলাকায় ‘এলাকার সচেতন জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই ইচ্ছেমতো অতিরিক্ত বিল চাপিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ আজ বিদ্যুৎ বিলের জালে জিম্মি হয়ে পড়েছে। এর ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া প্রিপ্রেইড মিটার গ্রাহকদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।” রিচার্জ করার পরও দ্রুত ব্যালেন্স শেষ হয়ে যাওয়া এবং নানাবিধ কারিগরি ত্রুটির কারণে গ্রাহকরা চরম অসন্তোষ প্রকাশ করেন।

​বক্তারা অবিলম্বে এই ‘ভুতুড়ে বিল’ প্রথা বন্ধ এবং প্রিপ্রেইড মিটার বাতিলের জোর দাবি জানান। একই সাথে বর্তমান বাজারে গ্যাসের দাম বৃদ্ধির যেকোনো ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় ক্ষুব্ধ জনগণ।

​মানববন্ধনে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিকরা ব্যানার ও প্লাকার্ড হাতে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews