মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

মিঠাপুকুরে ডিবি পুলিশের অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।

​গত ১১ জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার ভাংনী ইউনিয়নের ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​আটককৃত মাদক কারবারির নাম মো. নূর হোসেন (৪০)। তিনি মিঠাপুকুর উপজেলার ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকার মৃত আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে জেলা ডিবির এসআই (নিঃ) মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকায় নূর হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় তার ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নূর হোসেন পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়।

​ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটক আসামিকে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৬, তারিখ: ১২ জুন ২০২৬)।

​রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত যে কারোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews