মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

​বিমানকে সুনামের জায়গায় নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য: বিমানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দীর্ঘদিনের জমে থাকা সমস্যা মাত্র দুই-তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। তবে বিমানের যেসব জটিলতা রয়েছে, সেগুলো থেকে দ্রুত বের হয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বিমানকে একটি মর্যাদাপূর্ণ ও সুনামের জায়গায় নিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

​শনিবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ শহরের হরিজন পল্লি পুরাতন লঞ্চঘাট এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

​বিমানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রবাসী ভাইবোনেরা যাতে আরও বেশি সুযোগ-সুবিধা পান, সেটিই আমার প্রধান কাজ এবং আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিগত সময়ের তুলনায় বর্তমানে বিমানবন্দরগুলোর সার্বিক পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে।’

​মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের সুনাম নষ্ট করার জন্য কিছু মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে। এই প্রতিষ্ঠানের মূল কাজটাই হচ্ছে প্রবাসী ভাইবোনদের সেবা দেওয়া। তারা যেন দেশের মাটিতে পা রেখেই অনুভব করতে পারেন যে তারা নিজের দেশে এসেছেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।’

​অনুষ্ঠানে বিমানমন্ত্রী হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং তাদের সন্তানরা যাতে যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি পায়, সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

​ড্যাবের জেলা সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews