মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

হাতীবান্ধা সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ব্যর্থ বিএসএফ

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারত থেকে ১০-১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। বিজিবি ও গ্রামবাসীর কঠোর প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

​শুক্রবার (১২ জুন) রাত ৯টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৬/৮এস মেইন পিলারের সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে স্থানীয় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

​যেভাবে পুশইনের চেষ্টা চলে

​বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিএসএফ ৭৮ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা একটি গাড়িতে করে ১০-১২ জন মানুষকে সীমান্তের কাঁটাতারের বেড়ার গেটের কাছে নিয়ে আসে। এরপর গেট খুলে তাদের জোরপূর্বক শূন্যরেখা (নো-ম্যানস ল্যান্ড) পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

​বিজিবি ও গ্রামবাসীর যৌথ প্রতিরোধ

​বিএসএফের এই তৎপরতা টের পেয়ে স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেন। অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সচেতন ও জড়ো করা হয়। তীব্র প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের বেশ কিছুক্ষণ শূন্যরেখায় বসিয়ে রাখে। পরে পরিস্থিতি বেগতিক দেখে এবং বিজিবি ও গ্রামবাসীদের কঠোর অবস্থানের মুখে গভীর রাতে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

সীমান্তে নজরদারি বৃদ্ধি

এই ঘটনার পর থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও পুশইন ঠেকাতে আমঝোল সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিজিবি। সেই সাথে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

​বিজিবির বক্তব্য

​এ বিষয়ে বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, যেকোনো মূল্যে সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় সকল ধরনের নজরদারি বাড়ানো হয়েছে।

​তিনি স্থানীয় সীমান্তবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনুপ্রবেশের চেষ্টা দেখলেই তাৎক্ষণিকভাবে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews