মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম পর্যালোচনা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় প্রকল্পটির বর্তমান অগ্রগতি, চলমান বাস্তবায়ন কার্যক্রম এবং চালুর পর এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় উপস্থিত বিশেষজ্ঞরা বিআরটি প্রকল্পটির নকশা, আধুনিক স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবার মানোন্নয়ন, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও টেকসই সুপারিশমালা তুলে ধরেন।

​গুরুত্বপূর্ণ এই পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক।

​এছাড়াও বিশেষজ্ঞ প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক মো. শামসুল হক, অধ্যাপক মোসলেহ উদ্দীন হাসান, অধ্যাপক মো. হাদিউজ্জামান ও অধ্যাপক রাকিব আহসান। সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews