মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

​সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে রংপুরে আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

স্টাফ রিপোর্টার, রংপুর:

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুন (রবিবার) রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

​সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রুখতে সরকারি দপ্তরের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কেউ যাচাই না করে কোনো তথ্যে বিভ্রান্ত না হন।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি তাঁর বক্তব্যে গুজব প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং রংপুরের সুধীজন উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews