মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

মিঠাপুকুরে পাইকান কৃষ্ণপুর বাঘের মোড় কবরস্থানের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, মিঠাপুকুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকান কৃষ্ণপুর বাঘের মোড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও প্রাচীন কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​গতকাল (১৪ জুন) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

​উক্ত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক ইমন

​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক ইমন বলেন, “কবরস্থান একটি পবিত্র স্থান। এর রক্ষণাবেক্ষণ এবং মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। পাইকান কৃষ্ণপুর বাঘের মোড় কবরস্থানের এই প্রাচীর নির্মাণের ফলে স্থানটির নিরাপত্তা ও পবিত্রতা নিশ্চিত হবে। এলাকার যেকোনো উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

​উদ্বোধনকালে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দীর্ঘদিনের একটি প্রয়োজনীয় কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে কবরস্থানের উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews