মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

রংপুরে চিহ্নিত মাদক ও অসামাজিক কার্যকলাপে জড়িত শিউলিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপে জড়িত আঞ্জুমান আক্তার শিউলিকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২০ জুন) শুক্রবার, বাদ জুমা রংপুরের ২৫ নং ওয়ার্ডের শালবন মিস্ত্রিপাড়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘শালবন মিস্ত্রিপাড়া যুব সামাজিক সংগঠন’ এবং ‘২৫ নং ওয়ার্ডবাসী’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​বিক্ষোভকারীরা জানান, আঞ্জুমান আক্তার শিউলি দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছেন। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের কাছে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তার এসব অপকর্ম থামানো যায়নি।

​মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিবিলম্বে মাদক ও দেহ ব্যবসায়ী আঞ্জুমান আক্তার শিউলিকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আগামীতে আরও কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। তারা অবিলম্বে এই অসামাজিক চক্রের মূল উৎপাটনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews