মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

​গংগাচড়াকে মাদক মুক্ত করার প্রত্যয় উপজেলা বিএনপি সভাপতি চাঁদ সরকারের

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
oplus_0

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গংগাচড়া উপজেলাকে একটি আদর্শ ও সম্পূর্ণ মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ সরকার।

​সম্প্রতি এক দলীয় কর্মী সভায় সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অঙ্গীকার করেন। মাদক যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা গংগাচড়াকে কোনোভাবেই মাদকের অভয়ারণ্য হতে দেব না। তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।”

​চাঁদ সরকার আরও বলেন, মাদক মুক্ত সমাজ গঠন করতে পারলে এলাকার অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং একটি সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতা প্রদান এবং জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করার ঘোষণা দেন তিনি।

​উপজেলা বিএনপির এই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সুধী সমাজ ও সাধারণ অভিভাবকেরা। তারা আশা প্রকাশ করছেন, রাজনৈতিক নেতৃত্বের এমন বলিষ্ঠ সামাজিক অঙ্গীকার গংগাচড়া অঞ্চলের যুবসমাজকে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews