মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

​মিঠাপুকুরে সরকারি যাকাতের অর্থ ও ছাগল বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে
Oplus_16908288

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

রংপুরের মিঠাপুকুরে ২০২৫ অর্থ বছরের সরকারি যাকাতের অর্থ ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২১ জুন, ২০২৬) বিকাল ৩টায় মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে যাকাতের অর্থ ও ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ পারভেজ।

​ইসলামিক ফাউন্ডেশন মিঠাপুকুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ পারভেজ বলেন, “সরকারি যাকাত তহবিলের সঠিক ব্যবহারের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ছাগল পালনের মাধ্যমে অনেক পরিবার তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।” তিনি যাকাতের এই সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews