মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

হিমাগারে আলুর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ: রংপুরে কৃষক দলের প্রতিবাদ

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

রংপুর প্রতিনিধি:

রংপুরে আলু হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদত এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, হিমাগারগুলোতে আলু রাখার জন্য সাধারণত ২৫০ টাকা ভাড়া নির্ধারণ করা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এই অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে সাধারণ আলু চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

কৃষকনেতা আনোয়ার শাহাদত বলেন, “কৃষকের রক্ত পানি করা ফসলের ওপর এই ধরনের জুলুম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে সিন্ডিকেট ভেঙে হিমাগারের ভাড়া যৌক্তিক পর্যায়ে আনতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।” অন্যথায় কৃষকদের স্বার্থ রক্ষায় রংপুর জেলা কৃষক দল কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews