মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

মিঠাপুকুরে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রংপুরের মিঠাপুকুরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মিঠাপুকুর উপজেলা যুবদলের উদ্যোগে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহরুল ইসলাম নিক্সন পাইকার।

​কর্মসূচি উপলক্ষে আজ দুপুরের পর থেকেই উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিল সহকারে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরে একটি বিশাল প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, রাজনীতিতে শিষ্টাচার ও সুস্থ ধারা বজায় রাখা জরুরি। কোনো ধরনের মিথ্যাচার বা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।

​সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং যেকোনো ধরনের অপরাজনীতি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews