মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

দৈনিক দাবানল-এর ৫৬ বছরে পদার্পণ: রংপুরে আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের মুখপত্র হিসেবে পরিচিত উত্তরের ঐতিহ্যবাহী পত্রিকা ‘দৈনিক দাবানল’-এর ৫৬ বছরে পদার্পণ উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, স্মৃতিচারণ ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৭ জুন, ২০২৬) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর অডিটোরিয়ামে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​দৈনিক দাবানল-এর সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সংবর্ধিত হন:

​মিরাজুল মুহসিন, পরিচালক, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। মো: সালেকুজ্জামান সালেক, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর। তৌফিক তপু, চেয়ারম্যান, ভিন্ন জগৎ ও সমাজসেবক। মো: শফিকুল ইসলাম মিঠু, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক। আলহাজ্ব ডা: আজিজার রহমান (চৌধুরী বাচ্চু), দি আজাদ হোমিও হল। কাজী মো: ওবায়দুল হক, সম্পাদক, বিভাগীয় দলিল লেখক সমিতি ও সভাপতি, রংপুর দলিল লেখক সমিতি।

​আলোচনা সভায় বক্তারা দৈনিক দাবানল পত্রিকার দীর্ঘ ৫৬ বছরের গৌরবময় পথচলার কথা স্মরণ করেন। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ এবং উত্তর জনপদের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে পত্রিকাটির সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গুণিজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews