মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

৪ নং সদ্যপুষ্করনী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ রাজ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরের ৪ নং সদ্যপুষ্করনী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। এরই মধ্যে ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ জোরালো আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক রাসেল আহমেদ রাজ।

রাসেল আহমেদ রাজ ৪ নং সদ্যপুষ্করনী ইউনিয়নের একজন অন্যতম চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী মহলেও বেশ সুপরিচিত। বর্তমানে তিনি রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ভূরারঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী ও তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে রাসেল আহমেদ রাজ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন নির্বাচনে তার এই প্রার্থীতা ঘোষণা স্থানীয় ভোটারদের মাঝে, বিশেষ করে তরুণ ও ব্যবসায়ী মহলে নতুন মাত্রা যোগ করেছে।

​নির্বাচনকে সামনে রেখে রাসেল আহমেদ রাজ ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। এলাকার হাট-বাজার ও চায়ের দোকানগুলোতেও তাকে নিয়ে ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

​স্থানীয় সচেতন মহলের মতে, ৪ নং সদ্যপুষ্করনী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি আধুনিক ইউনিয়ন গঠনে তরুণ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে রাসেল আহমেদ রাজের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মাঝে দিন দিন বাড়ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews