মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

গঙ্গাচড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের নির্মম মৃত্যু, নাতি আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্রের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাদের এক নাতি গুরুতর আহত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার নির্মল চন্দ্র রায় (৭৫) ও তার ছেলে পল্লী চিকিৎসক প্রশান্ত চন্দ্র রায় (৩৫)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্মল চন্দ্র রায় তার ছেলে প্রশান্ত ও নাতি বন্ধন চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে তুলশীহাটে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে মন্থনা বাজারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রশান্ত চন্দ্র রায় মারা যান।

​পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র রায় ও তার নাতি বন্ধনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নির্মল চন্দ্র রায়কেও মৃত ঘোষণা করেন। আহত বন্ধন চন্দ্র রায় বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews