মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

পীরগঞ্জ খাদ্য গুদামে ৮৩৬৬ টন চালসহ ধান-গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মোস্তফা, পীরগঞ্জ রংপুর:

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের আওতায় চলতি মৌসুমে পীরগঞ্জ খাদ্য গুদামের জন্য ৮ হাজার ৩৬৬ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি খাদ্য মজুত শক্তিশালীকরণ এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে এই ক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে ৮ হাজার ৩৬৬ মেট্রিক টন সেদ্ধ চাল ছাড়াও ২ হাজার ৪৯৭ মেট্রিক টন ধান, ৪৫৬ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ মেট্রিক টন গম ক্রয় করা হবে।

​এ বিষয়ে পীরগঞ্জ খাদ্য গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা নূরে রাহাদ রিমন জানান, সরকার অনুমোদিত নীতিমালা মেনেই মিলারদের কাছ থেকে চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম সংগ্রহ করা হবে।

​তিনি আরও বলেন, “কৃষকরা যেন সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য গুদামে তাদের উৎপাদিত ধান ও গম সরবরাহ করেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন, যা স্থানীয় কৃষিব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews