মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

স্বর্ণশিল্পকে শক্তিশালী শিল্পখাত হিসেবে গড়ার অঙ্গীকার বাজুস প্রেসিডেন্টের

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

​বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট এনামুল হক খান বলেছেন, জাতীয় অর্থনীতিতে স্বর্ণশিল্পকে একটি শক্তিশালী শিল্পখাত হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের দেওয়া সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহারের মাধ্যমে ভ্যাট ও কর পরিশোধ করে দেশের রাজস্ব খাতে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এনামুল হক খান বলেন, ‘সরকার চলতি বাজেটে আমাদের যে সুযোগ-সুবিধা দিয়েছে, তা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি, যা আমরা কল্পনাও করতে পারিনি।’

​স্বর্ণ আমদানি ও রপ্তানি নিয়ে আশার কথা শুনিয়ে বাজুস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সরকারকে কথা দিয়েছি যে, আমরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স প্রদান করব। আশা করছি, এই মাসের মধ্যেই স্বর্ণ আমদানি ও রপ্তানির বিষয়ে একটি সুখবর দিতে পারব।’

​অনুষ্ঠানে স্বর্ণশিল্পের উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাজুসের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের নীতিগত সহায়তা অব্যাহত থাকলে স্বর্ণশিল্প দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews