মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত ‘জুলাই শহিদ দিবস’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

​রংপুরে আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১০টায় নগরীর পাবলিক লাইব্রেরির বিপরীতে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়।

​দিনটি উপলক্ষে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

​এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

​দিবসটির সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহিদ পরিবার ও জুলাই বিপ্লবে আহত ব্যক্তিবর্গ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

​শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, “সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। শহিদদের এই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।”

​এর আগে ভোরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী এবং জুলাই বিপ্লবের বীর যোদ্ধারা পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। সেখানে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

​উল্লেখ্য, জুলাই শহিদ দিবস উপলক্ষে সারাদিনব্যাপী রংপুরের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews