মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে রমেক হাসপাতালে আইসিইউ সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির হেনস্তার শিকার সাংবাদিকরা, চলছে আর্থিক রফাদফার চেষ্টা লক্ষ্মীপুরে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: ফটোসেশনের রাজনীতি করি না, কাজ বাস্তবায়নে বিশ্বাসী স্বাস্থ্যমন্ত্রীর সিলেট সফর: হাম প্রতিরোধে জোর ও দালালমুক্ত করার কড়া হুশিয়ারি চিলমারী নদী বন্দর এখন ফেরীশূন্য: একে একে সরিয়ে নেওয়া হলো তিনটি ফেরি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, নিজেদের বাংলাদেশি ভাবতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​বদরগঞ্জে রোদ-বৃষ্টি মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান শহিদুল হক মানিকের ছাতা বিতরণ

গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দায়িত্ব অবহেলা: বেলা পৌনে ১২টায়ও অনুপস্থিত রিপন চন্দ্র

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সরকারি দায়িত্ব পালনে চরম গাফিলতি ও অবহেলার অভিযোগ উঠেছে। অফিস চলাকালীন সময় সকাল ১১টা ৫৭ মিনিট হওয়া সত্ত্বেও সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্রকে নিজ কর্মস্থলে পাওয়া যায়নি।

​সাধারণ মানুষ দূর-দূরান্ত থেকে জমি সংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে সরকারি এই দপ্তরে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়মানুযায়ী অফিস সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত কর্মকর্তাদের কর্মস্থলে থাকার বাধ্যবাধকতা থাকলেও, তা মানা হচ্ছে না বলে অভিযোগ সেবাগ্রহীতাদের।

​ভুক্তভোগীদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন খামখেয়ালিপনা ও অনুপস্থিতির কারণে সাধারণ মানুষের কাজের দীর্ঘসূত্রতা বাড়ছে এবং প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। বিষয়টিকে সরকারি দায়িত্বের প্রতি চরম অবহেলা বলে মনে করছেন স্থানীয়রা।

​ভুক্তভোগীরা দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে সরকারি দপ্তরে দাপ্তরিক শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত না হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews