শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে ব্যাটারি চুরির অপবাদ দিয়ে দোকানদারকে বেধড়ক মারধর ও জখমের অভিযোগ মিঠাপুকুর পায়রাবন্দে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার রংপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে এফ.টি ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি জিয়া হত্যা মামলা: গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর এনবিআরের বিশেষ নজরদারি: উৎসে কর যাচাইয়ে কর কর্মকর্তাদের তল্লাশিতে মিলবে ব্যাপক ক্ষমতা গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দায়িত্ব অবহেলা: বেলা পৌনে ১২টায়ও অনুপস্থিত রিপন চন্দ্র বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সাংবাদিকতায় নতুন গতিশীলতার প্রত্যাশা গাইবান্ধা শহর রক্ষা বাঁধে ৩১ স্থানে ভাঙন ও গর্ত: আতঙ্কে পৌরবাসী মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদ করায় যুবককে হত্যার চেষ্টা: রড দিয়ে পিটিয়ে হাড় ভাঙল মাদক কারবারিরা

মিঠাপুকুর পায়রাবন্দে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, রংপুর:

​রংপুরের মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।

​গ্রেপ্তারকৃতরা হলেন— পীরগঞ্জ উপজেলার লালদিঘী মকিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. দুলাল (৪০) এবং তার ছেলে রাকিব মিয়া (২০)।

​পুলিশ জানায়, বুধবার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

​এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews