শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
​উৎসবের রঙে অসাম্প্রদায়িক ক্যানভাস: সদ্যপুস্কারিনীতে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মমিনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সদর বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন ​২ নং হরিদেবপুর ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মফিজল ইসলাম (জর্দা) রাজশাহীতে প্রায় ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে সদ্যপুস্কনীতে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ রাজ হরিদেবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ রংপুর রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের ফুলেল শুভেচ্ছা Curacao Casino Resort Hilton A Practical Travel Guide

দৈনিক উত্তরের খবর-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে
Oplus_16908288

উত্তর জনপদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক উত্তরের খবর’-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব রমিজ আলম। ​সভাপতিত্ব করেন: এনামুল হক স্বাধীন, নির্বাহী সম্পাদক, দৈনিক উত্তরের খবর। স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনা করেন মোঃ আবুল কালাম আজাদ, সম্পাদক ও প্রকাশক, দৈনিক উত্তরের খবর।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:

​হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী, চেয়ারম্যান, বাংলার চোখ ও সম্পাদক, সাপ্তাহিক উত্তরের কণ্ঠ। মোঃ শহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহবায়ক, রংপুর মহানগর বিএনপি। সরকার মাজহারুল মান্নান, সাধারণ সম্পাদক, রংপুর সাংবাদিক ইউনিয়ন ও রংপুর ব্যুরো প্রধান, যমুনা টিভি। ​মাহমুদা আক্তার মিতু, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ দোকান মালিক সমিতি। ​মোঃ ওয়াসিম বারী রাজ, সাধারণ সম্পাদক, রংপুর জেলা মটর মালিক সমিতি। মোঃ মাহমুদুন নবী বাবুল, সাধারণ সম্পাদক, বাংলার চোখ কেন্দ্রীয় কমিটি। ​মোছাঃ শরীফা বেগম শিউলি, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখা। ​মোঃ রবিন চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখা। মোঃ আনোয়ার শাহাদত, আহবায়ক, রংপুর জেলা কৃষক দল। ​মোঃ আসাদুজ্জামান বাবু, আহবায়ক, রংপুর জেলা শ্রমিক দল। ​মোঃ মোফাজ্জল হোসেন, রংপুর জেলা ব্যাটারী চালিত অটো ও চার্জার রিক্সা শ্রমিক দল। ​মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক, বাংলার চোখ মহানগর সংসদ। মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, সদ্যপুস্কুরিনী ইউনিয়ন বিএনপি, রংপুর সদর। ​গোলাম মোর্শেদ লেবু, সহ-সভাপতি ২২নং ওয়ার্ড বিএনপি, রংপুর মহানগর।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উত্তর জনপদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনকল্যাণমূলক সংবাদ প্রচারে দৈনিক উত্তরের খবরের প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরেন। পজিটিভ ও গঠনমূলক সাংবাদিকতার ধারা বজায় রেখে পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে আমন্ত্রিত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews