
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রংপুর বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকার সুফলভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ করা হয়।
আজ রবিবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১১ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উদ্বোধনী ও চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। এতে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোহাঃ শওকত রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিআরডিবির প্রতিনিধি এবং বিভিন্ন এলাকা থেকে আসা সুফলভোগী নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্ট মন্ত্রী পল্লী অঞ্চলের সার্বিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কৃষির আধুনিকায়নে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ তুলে ধরেন। পরে অতিথিরা সুফলভোগীদের হাতে গাছের চারা, ঋণের চেক ও প্রণোদনার অর্থ তুলে দেন।