বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা রংপুর: জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা রংপুরে বিআরডিবি’র বিভাগীয় কার্যালয় উদ্বোধন এবং সুফলভোগীদের মাঝে গাছের চারা ও প্রণোদনার চেক বিতরণ দৈনিক উত্তরের খবর-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রংপুরে ব্যাটারি চুরির অপবাদ দিয়ে দোকানদারকে বেধড়ক মারধর ও জখমের অভিযোগ মিঠাপুকুর পায়রাবন্দে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার রংপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে এফ.টি ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি জিয়া হত্যা মামলা: গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর এনবিআরের বিশেষ নজরদারি: উৎসে কর যাচাইয়ে কর কর্মকর্তাদের তল্লাশিতে মিলবে ব্যাপক ক্ষমতা

নতুন কুঁড়ির সেরা রংপুর: জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর প্রথম আসরে দারুণ সাফল্য অর্জনকারী রংপুর বিভাগের জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​এর আগে সফলতার এই প্রতীক ট্রফি ও পদক নিয়ে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম থেকে একটি খোলা পিকআপে করে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা পথচারী ও উৎসুক নগরবাসী হাততালি দিয়ে এবং ফুল ছিটিয়ে বিজয়ী খেলোয়াড়দের উষ্ণ অভিনন্দন জানান। পরে বিভাগীয় কমিশনার কার্যালয় ও সদর দপ্তর মিলনায়তনে খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চারটি দলীয় ট্রফিসহ সেরা সাফল্য:

নতুন কুঁড়ি স্পোর্টসের এই আসরে রংপুর অঞ্চল থেকে প্রায় ১৭০ জন প্রতিযোগী অংশ নেন। ৮টি ইভেন্টের মধ্যে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তারা ৪টি দলীয় ইভেন্টে ট্রফি অর্জনের গৌরব অর্জন করে:

ফুটবল (বালিকা বিভাগ): ফাইনালে রাজশাহী বিভাগকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংপুর।

কাবাডি (বালিকা বিভাগ): চ্যাম্পিয়ন।

ক্রিকেট (বালক বিভাগ): রানার্সআপ।

কাবাডি (বালক বিভাগ): রানার্সআপ।

​এছাড়া ব্যক্তিগত ইভেন্টেও বেশ কিছু সাফল্য এসেছে। এর মধ্যে ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্য পদক, লংজাম্পে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক, জুডো ইভেন্টে (৪৫ কেজি ওজন শ্রেণি) স্বর্ণ পদক এবং ব্যাডমিন্টনে তৃতীয় স্থান অর্জন করেছে রংপুর বিভাগের প্রতিভাবান খেলোয়াড়েরা।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোতালেব হোসেন সরকার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, নিম্ন ও দরিদ্র পরিবার থেকে উঠে এসে এবং নানা সামাজিক বাধা অতিক্রম করে খুদে খেলোয়াড়দের এই অর্জন পুরো রংপুরবাসীর জন্য এক বিরাট গৌরবের বিষয়। এই ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যতে আরও বেশি প্রশিক্ষণ ও টুর্নামেন্ট আয়োজনের ওপর জোর দেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews