বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ক্যাফে গ্রিনভ্যালি থেকে ম্যানেজারসহ ৫ জন আটক তারাগঞ্জে মার্কশিট তুলতে অতিরিক্ত ফি দাবির প্রতিবাদ করায় শিক্ষার্থী ও স্বজনকে আটকে নির্যাতন ​গংগাচড়ায় তিস্তার ভাঙন থেকে রক্ষা পেল চর বাগডোহরা প্রাথমিক বিদ্যালয় ও শত শত বসতি রংপুরে দারুল উলুম মাদ্রাসার ছাত্র রাফিউল ইসলাম রাফি নিখোঁজ কবিতা. নেশাগ্রস্ত শিক্ষক রংপুরে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান, গা ঢাকা দিয়েছেন প্রেমিক শাহীন রংপুর মহানগরী এখন অবৈধ অটোরিকশার ‘নগরী’: যানজটে স্থবির জনজীবন, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান, গা ঢাকা দিয়েছেন প্রেমিক শাহীন

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর:

মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা থেকে এসে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কাটিহারী আদর্শপাড়া এলাকায় প্রেমিক শাহিনের বাড়িতে তিনি অনশন শুরু করেন। প্রেমিক শাহিন ওই এলাকার ছহির আলী কবিরাজের নাতি ও শরিফুলের ছেলে।

​ভুক্তভোগী তরুণী জানান, মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে শাহিনের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাঁদের মধ্যে একাধিকবার দেখা-সাক্ষাৎ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে সম্প্রতি শাহিন তাঁর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। অন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বিয়ের দাবিতে তিনি শাহিনের বাড়িতে উপস্থিত হয়েছেন।

​স্থানীয় সূত্র জানায়, শুরুতে ছেলেপক্ষ ওই তরুণীকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। তবে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে পরিবারটি তাকে ঘরের ভেতর আশ্রয় দিতে বাধ্য হয়। ঘটনার পর থেকেই পরিবারের সহযোগিতায় প্রেমিক শাহিন আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

​অভিযুক্ত শাহিনের পরিবারের দাবি, ছেলেটি এখনও প্রাপ্তবয়স্ক বা ভোটার হয়নি। সে সম্প্রতি মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা শেষ করেছে।

​এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী নামমাত্র দেনমোহর ধার্য করে তড়িঘড়ি মীমাংসার চেষ্টা করছেন, কিংবা তরুণীকে বুঝিয়ে ফেরত পাঠানোর পাঁয়তারা চালাচ্ছেন। সঠিক বিচার না করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ এলাকাবাসী।

​তরুণী যাতে কোনো প্রকার প্রতারণার শিকার না হন এবং ন্যায়বিচার পান, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews