
রবিন চৌধুরী রাসেল, রংপুর:
রংপুর নগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘ক্যাফে গ্রিন ভ্যালি’ নামের একটি রেস্তোরাঁর ম্যানেজারসহ ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে দুই তরুণ ও দুই তরুণী রয়েছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর টার্মিনাল এলাকায় অবস্থিত ক্যাফে গ্রিন ভ্যালি রেস্তোরাঁটিতে খাবারের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রংপুর নগরীর আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।